আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

মির্জাগঞ্জে মাদক ও ভূমিদস্যুতার অভিযোগে বশির ও নেছার খানের শাস্তির দাবিতে মানববন্ধন

  • MIT ERP
  • Update Time : 01:46:52 pm, Thursday, 17 September 2026
  • 9

মির্জাগঞ্জে মাদক ও ভূমিদস্যুতার অভিযোগে বশির ও নেছার খানের শাস্তির দাবিতে মানববন্ধন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালীর মির্জাগঞ্জে ১০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বশির খান ও তার সহযোগী নেছার খানকে চিহ্নিত মাদক সম্রাট ও ভূমিদস্যু আখ্যা দিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার সুবিদখালী শ্রীমন্ত নদীর সেতুর ওপর ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা ব্যানার-ফেস্টুন নিয়ে মাদক ও ভূমি দখলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ এবং গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন মো. মতি ফরাজি, আবু সালেহ, মো.মিঠু হাওলাদার ও মো. সাইম। বক্তারা অভিযোগ করেন, বশির খান ও তাঁর সহযোগী নেছার খানের বিরুদ্ধে মাদক কারবার ও অবৈধভাবে জমি দখলসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তাঁদের কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন বলেও দাবি করেন বক্তারা। সম্প্রতি ইয়াবাসহ তাঁদের গ্রেপ্তারের ঘটনায় সন্তোষ প্রকাশ করে বক্তারা বলেন, শুধু গ্রেপ্তার নয়, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, গত ১৪ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কপালভেড়া এলাকার বশির খানের মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ মো. বশির খান (৪২) ও মো. নেছার খান (৩০)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, মির্জাগঞ্জে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইরান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে: ট্রাম্প

মির্জাগঞ্জে মাদক ও ভূমিদস্যুতার অভিযোগে বশির ও নেছার খানের শাস্তির দাবিতে মানববন্ধন

Update Time : 01:46:52 pm, Thursday, 17 September 2026