আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৬০%

সন্ত্রাস ও মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

  • MIT ERP
  • Update Time : 04:35:56 pm, Tuesday, 15 September 2026
  • 12

সন্ত্রাস ও মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামকে সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

অপরাধ দমনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা এবং সঠিক তথ্য দিয়ে সহযোগিতা পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর করতে পারে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহ নেওয়াজ রিটন। স্বাগত বক্তব্য দেন ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক সনজীব দে বাবু। এ ছাড়া বক্তব্য দেন টিসিজেএর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিব ও সাবেক সহসভাপতি আলী আকবর।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, পুলিশ ও সাংবাদিক উভয়েই সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে পুলিশের সঙ্গে সাংবাদিকদের পেশাগত যোগাযোগ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে পুলিশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

এসব অপরাধের তথ্য সাংবাদিকদের মাধ্যমে দ্রুত পুলিশের কাছে পৌঁছালে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আরও সহজ হবে। টিসিজেএর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের প্রশংসা করে পুলিশ সুপার বলেন, কর্মব্যস্ত জীবনের বাইরে এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সম্প্রীতি আরও দৃঢ় করে। অনুষ্ঠানে টিসিজেএর যুগ্ম সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক মো. পারভেজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম টিপু, জহিরুল ইসলাম, নাজিম উদ্দিনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সন্ত্রাস ও মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

Update Time : 04:35:56 pm, Tuesday, 15 September 2026