রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর স্মৃতিধন্য ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে পৌঁছান তিনি।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এক দিনের সফরে রাষ্ট্রপতির হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে। একই সঙ্গে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনাতেও অংশ নেবেন তিনি। রাষ্ট্রপতির সফর ঘিরে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সফরের কর্মসূচির স্থান, চলাচলের সড়ক এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১১টা ৫০ মিনিটে বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করবেন তিনি।
সেখান থেকে দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে যাওয়ার কথা রয়েছে। দুপুরের বিরতির পর বিকেল সাড়ে ৩টায় নগর ভবনের সামনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরের সব কর্মসূচি শেষে রাত ৮টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।


















