আজ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

ময়মনসিংহে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার, ছাড়ানোর সুপারিশে ওসির থানা ত্যাগ

  • MIT ERP
  • Update Time : 11:21:27 am, Saturday, 12 September 2026
  • 20

ময়মনসিংহে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার, ছাড়ানোর সুপারিশে ওসির থানা ত্যাগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ঘোষণা করা ছাত্রলীগের নেতাকর্মীরা বৈঠক করার সময় পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের ছাড়ানোর সুপারিশে বিরক্ত হয়ে ওসি থানা ছেড়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার খারুয়ালী এলাকার এসবিএফ ইটভাটার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃকরা হলেন, সেলিম মিয়ার ছেলে সাব্বির (২৬), তাইজুল ইসলামের ছেলে তামিম (১৯), সেলিমের ছেলে সিয়াম (১৯), মো. জামাল শেখের ছেলে মো. শাহাদৎ শেখ (২০), মোফাজ্জল ইসলামের ছেলে মো. ফাহিম শেখ (১৯), নাজিম ফকিরের ছেলে ইকবাল মিয়া (২০), মৃত কালাম মিয়ার ছেলে মো. মামুন মিয়া (১৯), শামীম মিয়ার ছেলে রনি (২০)। তারা প্রত্যেকেই ভালুকা উপজেলার বাসিন্দা ও স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মী।

তবে, তাৎক্ষণিক তাদের দলীয় পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে বৈঠক করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়ে ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বৈঠক করার সময় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে, তাদের ছাড়াতে বিভিন্ন লোকজন সুপারিশ করায় থানা থেকে বের হয়ে এসেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃতরা প্রত্যেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তাদের সন্ত্রাসবিরোধী আইনে আজ শনিবার আদালতে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভেনিস চলচ্চিত্র উৎসবে ফিল্ম ক্রিটিকস পুরস্কার জিতল রুবাইয়াত হোসাইনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ময়মনসিংহে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার, ছাড়ানোর সুপারিশে ওসির থানা ত্যাগ

Update Time : 11:21:27 am, Saturday, 12 September 2026