আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

দুমকিতে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি হেলালি, সেক্রেটারি মাহাবুবুর

  • MIT ERP
  • Update Time : 11:23:28 am, Sunday, 6 September 2026
  • 18

দুমকিতে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি হেলালি, সেক্রেটারি মাহাবুবুর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীর দুমকিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুমকি উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাওলানা আব্দুর রব হেলালিকে সভাপতি এবং হাফেজ মাওলানা মাহাবুবুর রহমানকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দুমকি নতুন বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুর রব হেলালির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা কাজী গোলাম সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সেক্রেটারি মাওলানা আর আই এম ওয়াহিদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমাম হোসাইন। সম্মেলনে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সম্মেলন শেষে পীর সাহেব ঝাটরা মাওলানা মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান খান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিচারিক ক্ষমতা ফিরে পেলেন হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নান

দুমকিতে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি হেলালি, সেক্রেটারি মাহাবুবুর

Update Time : 11:23:28 am, Sunday, 6 September 2026