আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

  • MIT ERP
  • Update Time : 02:46:48 pm, Saturday, 5 September 2026
  • 6

শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ঢাকাসহ সব রুটে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

সংশ্লিষ্টরা জানান, গতকাল শুক্রবার যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে রাজশাহী ও নাটোরের বাস শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নাটোরের একটি বাস রাজশাহী গেলে সেখানকার পরিবহন শ্রমিকরা তা আটকে দেয়। এর জেরে নাটোরের ওপর দিয়ে রাজশাহীর কোনো বাস চলাচল করতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় স্থানীয় বাস মালিক-শ্রমিক সমিতি।

পাল্টা কর্মসূচিতে রাজশাহী থেকে ঢাকাগামীসহ দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ শনিবার রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধের সিদ্ধান্তে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। অনেকে বিকল্প যানবাহনে চড়ে রাজশাহী ছাড়ছেন। কেউ অপেক্ষা করছেন বাস চলাচল স্বাভাবিক হওয়ার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দুই ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

Update Time : 02:46:48 pm, Saturday, 5 September 2026