আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি সংকট বাড়ছে: রাশেদ খাঁন

  • MIT ERP
  • Update Time : 02:38:25 pm, Saturday, 5 September 2026
  • 8

জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি সংকট বাড়ছে: রাশেদ খাঁন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামায়াত ঘোষিত লংমার্চের কারণে রাস্তাঘাট বন্ধ রাখা এবং ১ লাখ লিটার তেল অপচয়ের ফলে জনভোগান্তি ও জ্বালানি সংকট আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি। পোস্টে রাশেদ খাঁন লেখেন, বিরোধীদলের নেতাদের মুখে হতাশার ছাপ! জামায়াত ঘোষিত লংমার্চে দলের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের কোনো আগ্রহ ও অংশগ্রহণ নাই। তারা ভেবেছিল রাস্তার দুই ধারে জনতার ঢল নামবে! জামায়াতের আমিরের গাড়ি জনতার উপচে পড়া ভিড়ে যেতে পারবে না!

কিন্তু লংমার্চে এত দেশি-বিদেশি বিনিয়োগের পরেও সাধারণ মানুষকে টানতে পারেনি জামায়াত নেতৃত্বাধীন ৯ দলীয় জোট (২ দল জামায়াত জোট ছেড়েছে)। তিনি আরও লেখেন, সাধারণ মানুষ বিদ্যুৎ-জ্বালানি-গ্যাস নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। ৬ মাসের সরকারের ওপর ১৮-২০ বছরের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা মূর্খতার শামিল।

আর স্বাক্ষরিত জুলাই জাতীয় সংসদ (সনদ) বাস্তবায়নের সর্বোচ্চ প্রচেষ্টা সরকার করে যাচ্ছে। বিরোধীদলের ৬ দফায় জনগণের কোনো আগ্রহ নাই উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, বরং এভাবে রাস্তাঘাট বন্ধ রাখায় ও ১ লাখ লিটার তেল অপচয় করার কারণে জনভোগান্তি ও জ্বালানি সংকট আরও বাড়ছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দৈনিক হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী গাড়ি যাতায়াত করে।

জামায়াতের লংমার্চের কারণে এই গাড়িগুলো বন্ধ আছে। এতে রাষ্ট্রের কোটি কোটি টাকার লোকসান হবে। সম্পূর্ণ দলীয় স্বার্থে এবং মিথ্যাচার ও প্রতারণাকে পুঁজি করে জনগণের উপর একপ্রকার জোরপূর্বক লংমার্চ নামক আন্দোলন উপর চাপিয় দিয়েছে জামায়াত।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি সংকট বাড়ছে: রাশেদ খাঁন

Update Time : 02:38:25 pm, Saturday, 5 September 2026