আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

আলেক্সান্ডার ইসাকের জোড়া গোলে লিভারপুলের প্রথম জয়

  • MIT ERP
  • Update Time : 10:46:15 am, Saturday, 5 September 2026
  • 9

আলেক্সান্ডার ইসাকের জোড়া গোলে লিভারপুলের প্রথম জয়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আলেক্সান্ডার ইসাক রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দিয়ে প্রথম মৌসুমে নামের সুবিচার করতে পারেননি। ১৪ ম্যাচে ৪ গোল করতে পেরেছিলেন তিনি প্রথম মৌসুমে। সেই হতাশা ভুলে এবার দারুণ শুরু করেছেন আলেক্সান্ডার ইসাক।

এবার ৩ ম্যাচেই ৩ গোল করেছেন ইসাক। সর্বশেষ ম্যাচে জোড়া গোল করে দলকে দারুণ জয়ও এনে দিয়েছেন ২৬ বছর বয়সি এই স্ট্রাইকার। তার জোড়া গোলে ইপ্সউইচ টাউনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। ইসাক দুটি গোলই করেছেন ম্যাচের প্রথমার্ধের ৯ মিনিটে। তার জোড়া গোলে সহায়তা করেছেন কোডি গাকপো। পোর্টম্যান রোড স্টেডিয়ামে ৬ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। গাকপোর পাস ধরে বক্সের মধ্যে থেকে বুলেট গতির শট নেন ইসাক। ইপ্সউইচের গোলরক্ষক বল স্পর্শ করলেও গতির কারণে বল থামাতে পারেননি। ৩ মিনিট পরই দারুণ ফিনিশিং নৈপুণ্য দেখান ইসাক। সতীর্থ গাকপোর লম্বা পাস ধরে শরীরের সঙ্গে লেগা থাকা প্রতিদ্বন্দ্বীকে একবার ডানে তো পরেরবার বাঁয়ে পায়ের নাচনে ঘোল খাইয়ে এগিয়ে আসা গোলরক্ষকের ডান প্রান্ত দিয়ে বলকে জালে পাঠিয়ে দেন তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাভারে তালাবদ্ধ বাসা থেকে নবজাতকসহ তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার

আলেক্সান্ডার ইসাকের জোড়া গোলে লিভারপুলের প্রথম জয়

Update Time : 10:46:15 am, Saturday, 5 September 2026