আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সরকার জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে: গোলাম পরওয়ার

  • MIT ERP
  • Update Time : 10:33:14 am, Saturday, 5 September 2026
  • 9

সরকার জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে: গোলাম পরওয়ার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সরকার জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এমপি। দিনে দিনে দুর্ভোগ বাড়ছে দাবি করে তিনি বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। সরকারকে সংসদে ভুল স্বীকার করে সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। লংমার্চটির আয়োজন করে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

এ দিকে জনগণের অধিকার আদায়ের জন্য ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চে কোনো বাধা এলে তা মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছানো হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না। সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, এ লংমার্চ আপামর জনতার।

সরকার যদি লংমার্চে বাধা দেয় তাহলে সব বাধা উপেক্ষা করে চট্টগ্রামে পৌঁছাবে এবং ১১ দলের ৬ দফা দাবি এক দফা রূপ নেবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতার মসনদে বসে যদি জাতিকে ভুলপথে পরিচালিত করার চেষ্টা করে তাহলে টেনে নামাতে আমাদের হাত এক চুলও কাঁপবে না। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ৬ মাসে বিএনপি সরকারের বলার মত আর কোন সাফল্য নাই।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ৩১ দফার স্বপ্ন দেখানো ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকারকারী দলের কার্যক্রমে ইতিমধ্যে মানুষ হতাশ হতে শুরু করেছে। তিনি প্রশ্ন রেখে বলেন; যারা গণভোটের রায় মানে না, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াবে না বলে ওয়াদার বরখেলাফ করে দাম বাড়ায়, দলীয়করণ করবেনা বলে ব্যাপকহারে দলীয়করণ করে, জনগণ কীভাবে তাদেরকে বিশ্বাস করবে!

উল্লেখ্য, সমাবেশ শেষে সকাল আটটা ১৫ মিনিটে লংমার্চ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাভারে তালাবদ্ধ বাসা থেকে নবজাতকসহ তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার

সরকার জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে: গোলাম পরওয়ার

Update Time : 10:33:14 am, Saturday, 5 September 2026