আজ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

আইইউবিএটিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

  • MIT ERP
  • Update Time : 10:31:14 pm, Monday, 31 August 2026
  • 11

আইইউবিএটিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড এগ্রিকালচার টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন। এ সময় শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। কর্মসূচি শেষে মিনার হোসেন বলেন, বাংলাদেশ সবুজ-শ্যামল প্রকৃতির দেশ হলেও অনিয়ন্ত্রিত নগরায়ন ও পরিবেশের অবক্ষয়ে সেই সৌন্দর্য হুমকির মুখে পড়েছে।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশকে আরও বাসযোগ্য করে তুলতেই প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে তারা কাজ করছেন। তিনি আরও বলেন, এটি কেবল আনুষ্ঠানিক কর্মসূচি নয়; শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা এবং সারাদেশে সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আইইউবিএটির সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আইইউবিএটি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাওহীদ আহমেদ স্বপ্নীল, যুগ্ম আহ্বায়ক সরকার রিফাত আহমেদ, মেহেদী হাসান তাজ, সাকিব হাসান অন্তর, শাহরিয়ার নাসিম, আমির হামজা, জুরহামুন নুর ওলি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তামাম মাহমুদ অনিক, সহ-সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম, উত্তরা বিশ্ববিদ্যালয় ও স্কলার্স ইউনিভার্সিটি ছাত্রদলের নেতৃবৃন্দসহ অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সংসদের সামনে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল আসামিসহ তিনজন রিমান্ডে

আইইউবিএটিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

Update Time : 10:31:14 pm, Monday, 31 August 2026