আজ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ফাঁসির পলাতক আসামি ভারত থেকে এসে অংশ নেন কিলিং মিশনে

  • MIT ERP
  • Update Time : 10:28:13 pm, Monday, 31 August 2026
  • 11

ফাঁসির পলাতক আসামি ভারত থেকে এসে অংশ নেন কিলিং মিশনে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজবাড়ীর গোয়ালন্দঘাটে আলোচিত শিক্ষার্থী রিপন মন্ডল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, দীর্ঘদিন ভারতে পলাতক থাকার পর প্রায় দুই মাস আগে পুশব্যাকের মাধ্যমে দেশে ফিরে তিনি আবারও চুক্তিভিত্তিক হত্যাকাণ্ডে (কন্ট্রাক্ট কিলিং) অংশ নিতে এসেছিলেন।

সোমবার (৩১ আগস্ট) ফরিদপুরে র‍্যাব-১০ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্যাম্প কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা। তিনি বলেন, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নড়াইল সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে রোববার সন্ধ্যায় জামালকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় শিক্ষার্থী রিপন মন্ডলকে গুলি করে হত্যা করা হয়।

ওই মামলার বিচার শেষে ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায়ের পর তিনি ভারতে পালিয়ে যান। পরে ২০২৫ সালের আগস্টে ভারতের মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে ভারতীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে। কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে প্রায় দুই মাস আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের ভাষ্য, দেশে ফিরে জামাল পুনরায় কন্ট্রাক্ট কিলিংয়ে জড়িয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে আবার ভারতে পালানোর পরিকল্পনা করছিলেন। তার গতিবিধির ওপর বিশেষ নজরদারি চালিয়ে অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের সময় জামালের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সংসদের সামনে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল আসামিসহ তিনজন রিমান্ডে

ফাঁসির পলাতক আসামি ভারত থেকে এসে অংশ নেন কিলিং মিশনে

Update Time : 10:28:13 pm, Monday, 31 August 2026