এমনটা একটা দিন যে আসবেই, সেটি জানা ছিল। কিন্তু লিওনেল মেসির মতো মহাতারকার বিদায় কখনোই সহজ নয়। ৩৯ বছর বয়সে এসে সেই শেষের পথে আরও এক ধাপ এগোলেন আর্জেন্টাইন কিংবদন্তি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন তিনি।
তবে ক্লাব ফুটবল থেকে এখনই অবসর নিচ্ছেন না। সোমবার আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন মেসি।















