জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কয়েকজনকে দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব। রোববার (৩০ আগস্ট) এনবিআর থেকে ইস্যু করা পৃথক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
আদেশে কর্মকর্তাদের ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, রংপুর, যশোরসহ দেশের কর অঞ্চলে বিভিন্ন পদে বদলি করা হয়েছে।


















