নেপালে ভোটোকেশী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রবিবার (৩০ আগস্ট) নতুন করে বন্যার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দেশটিতে গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় নিহত ও নিখোঁজ মানুষের সংখ্যা আরও বেড়েছে।
এ অবস্থায় বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার ভোরে মানুষের মুঠোফোনে সরাসরি বন্যা সতর্কতার বার্তা পাঠানো হয়।














