আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত অন্তত ৩৭

  • MIT ERP
  • Update Time : 08:31:39 pm, Saturday, 29 August 2026
  • 18

ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত অন্তত ৩৭

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪২ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার রাতে চালানো এ হামলার পর অন্তত ৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বিস্ফোরণের ধাক্কায় একটি আবাসিক ভবন ও একটি বৃদ্ধাশ্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আবাসিক ভবনের কাছে গোলাবারুদ সংরক্ষণ করা যাবে না। এ বিষয়ে অবশ্যই উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

শনিবার উদ্ধার অভিযানের সময় বুচা জেলার আঞ্চলিক প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, আহত ৪২ জনের মধ্যে চারটি শিশু রয়েছে। সেখানে বয়স্ক ও প্রতিবন্ধীদের একটি পরিচর্যা কেন্দ্রসহ একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩০০ জনেরও বেশি জরুরি সেবা কর্মী উদ্ধারে নিয়োজিত রয়েছেন। তিনি বলেন, ‘দায়িত্বে অবহেলার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।”

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, আবাসিক এলাকার কাছে বিস্ফোরক রাখার সিদ্ধান্তের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, তাদের বাহিনী মিলা গ্রামের একটি গোলাবারুদের ডিপো লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে দূরপাল্লার ড্রোন তৈরির যন্ত্রাংশ ও বুস্টার সংরক্ষিত ছিল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন

ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত অন্তত ৩৭

Update Time : 08:31:39 pm, Saturday, 29 August 2026