আজ বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সাফারি পার্কে ফিরে এলো হাতি ‘সম্রাট’ ও ‘নিহারকলি’

  • MIT ERP
  • Update Time : 06:43:18 pm, Wednesday, 26 August 2026
  • 19

সাফারি পার্কে ফিরে এলো হাতি ‘সম্রাট’ ও ‘নিহারকলি’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লালনপালনকারীদের জিম্মায় দেওয়ার মাত্র ১২ দিনের মাথায় ‘সম্রাট’ ও ‘নিহারকলি’ নামের দুটি হাতিকে আবার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ফিরিয়ে আনা হয়েছে।

জিম্মার শর্ত ভঙ্গের অভিযোগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে হাতি দুটিকে উদ্ধার করেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে ‘নিহারকলি’ এবং সকাল ১০টার দিকে ‘সম্রাট’কে দুটি খোলা ট্রাকে করে শ্রীপুরের সাফারি পার্কের প্রধান ফটক দিয়ে ভেতরে নেওয়া হয়।

আগে থেকেই প্রস্তুত থাকা মাহুতেরা কৌশলে হাতি দুটিকে ট্রাক থেকে নামিয়ে আনেন। পরে পার্কের বন্যপ্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাত মো. জুলকার নাইনসহ চিকিৎসকেরা হাতি দুটির স্বাস্থ্য পরীক্ষা করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৪ আগস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ আগস্ট গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে হাতি দুটিকে পৃথক দুই ব্যক্তির জিম্মায় দেওয়া হয়েছিল।

তবে জিম্মার নির্ধারিত শর্ত ভঙ্গের বিষয়টি মন্ত্রীর নজরে আসে। এরপর হাতি দুটির নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার অভিযান চালিয়ে ‘নিহারকলি’কে মৌলভীবাজারের কমলগঞ্জ এবং ‘সম্রাট বাহাদুর’কে জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগানসংলগ্ন এলাকা থেকে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।

প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, মন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর দ্রুত তাঁরা কাজ শুরু করেন। মঙ্গোলিয়ায় সিওপি-১৭ সম্মেলনে অবস্থান করলেও মন্ত্রী নিয়মিত এ বিষয়ে খোঁজখবর রেখেছেন। এর আগে গত ৬ ও ৭ আগস্ট গাজীপুর সাফারি পার্কে একদিনের ব্যবধানে দুটি হাতির মৃত্যু হয়। এরপর পার্কে থাকা অবশিষ্ট হাতিগুলোর মধ্যে ‘সম্রাট’ ও ‘নিহারকলি’কে তড়িঘড়ি করে লালনপালনকারীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এ সিদ্ধান্ত নিয়ে তখন ব্যাপক প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়। এ বিষয়ে গত ১৯ আগস্ট ‘চাঁদা তোলা ও নির্যাতনের অভিযোগে উদ্ধার দুটি হাতি দেখভালকারীদের ফিরিয়ে দিল বন বিভাগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তখন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও পরিবেশ মন্ত্রণালয়ের বন্যপ্রাণী সংরক্ষণ কমিশনের সদস্য মোহাম্মদ আলী রেজা খান হাতি দুটি হস্তান্তরের সিদ্ধান্তকে ‘গুরুতর অন্যায়’ বলে মন্তব্য করেন।

হাতি রাখার উপযুক্ত পরিবেশ ও সক্ষমতা জিম্মাদারদের রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। এ ছাড়া বন্যপ্রাণী বিষয়ক সংগঠন পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (পাওফ) চেয়ারম্যান রাকিবুল হক এমিল হাতি হস্তান্তরের শর্ত ও প্রক্রিয়া জানতে প্রধান বন সংরক্ষকের কাছে ১৪ দফা তথ্য চেয়ে লিখিত আবেদন করেন। শেষ পর্যন্ত জিম্মার শর্ত ভঙ্গের অভিযোগে হাতি দুটিকে আবার সাফারি পার্কে ফিরিয়ে আনা হলো।

এতে হাতি দুটিকে লালনপালনকারীদের কাছে দেওয়ার সময় যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই সত্য প্রমাণিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, হাতি দুটিকে আনার পর বন বিভাগের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এরপর তাদের গোসল করিয়ে নির্দিষ্ট স্থানে রাখা হবে। গাজীপুর সাফারি পার্কের প্রকল্প পরিচালক ও বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকার বিভাগীয় বন কর্মকর্তা ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সকালে হাতি দুটিকে সাফারি পার্কে আনা হয়েছে।

খোলা ট্রাকে করে আনার পর তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। কিছু আনুষ্ঠানিকতা শেষে তাদের নির্দিষ্ট স্থানে রাখা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কুমিল্লার নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

সাফারি পার্কে ফিরে এলো হাতি ‘সম্রাট’ ও ‘নিহারকলি’

Update Time : 06:43:18 pm, Wednesday, 26 August 2026