মোস্তফা জানে রহমত পেহ লাখো সালাম’ স্লোগানে নাটোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামাআতের নাটোর জেলা শাখার উদ্যোগে শহরের হরিশপুর পুলিশ লাইনের সামনে থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়।
পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।















