আজ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৯৫ জন

  • MIT ERP
  • Update Time : 06:00:19 pm, Tuesday, 25 August 2026
  • 14

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৯৫ জন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৬ জন রোগী।

মঙ্গলবার (২৫ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে মোট ৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮৪ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু। ভর্তি রোগীদের মধ্যে একজন পুরুষ আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ২১৮ জন রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মোট আটজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মোস্তফা ফয়সাল রাহাত বলেন, ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে পৃথক ওয়ার্ড চালু রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, রোগীর চাপ বাড়লেও পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

লন্ডনে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ আব্দুল মুহিত

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৯৫ জন

Update Time : 06:00:19 pm, Tuesday, 25 August 2026