আজ সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

জামায়াত ও এনসিপি মিথ্যার রাজনীতি করছে: রাশেদ খান

  • MIT ERP
  • Update Time : 06:48:08 pm, Monday, 24 August 2026
  • 14

জামায়াত ও এনসিপি মিথ্যার রাজনীতি করছে: রাশেদ খান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামায়াতে ইসলামীর নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যচার করছে এবং দলটির জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টিও তা শিখে গেছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর সহকারী রাজনৈতিক ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খান লিখেছেন, ‘জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ৬ মাসে ৫১২ জন গুম হয়েছে বলে দাবি করেছে। এই দাবির সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা পাশে দাঁড়িয়ে ছিলেন। এই জঘন্য মিথ্যাচারের বিষয়ে কেউ কোনো টুঁশব্দ করেনি!’

তিনি লিখেছেন, ‘জামায়াতের নেতারা ঠিক এভাবেই আত্মবিশ্বাসের সহিত মিথ্যা তথ্য প্রচার করেন। কিন্তু জামায়াতের মতো একটি ইসলামিক দলের নেতারা যদি টুপি খুলে মিথ্যা বলে, সেটিও না হয় সহ্য করা যায়! কিন্তু কিভাবে তারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে?’ প্রধানমন্ত্রীর এই সহকারী লিখেছেন, ‘আর নতুন বন্দোবস্তের দল এনসিপি জামায়াত নেতৃত্বাধীন জোটে গিয়ে ঠিক এইরকম মিথ্যাচার শিখেছে। আজকে নাকি তারা সরকারের ১৮০ দিনের ব্যর্থতা সাংবাদিক সম্মেলন করে তুলে ধরবে!’

রাশেদ খান লিখেছেন, ‘এনসিপি নেতাদের বক্তব্যও ঠিক হামিদুর রহমান আজাদের মতোই অপতথ্যে ভরপুর থাকে। এজন্যই মানুষজন বলা শুরু করেছে, আত্মবিশ্বাসের সহিত গুজব, মিথ্যা ও প্রপাগাণ্ডা প্রচারে জামায়াত- এনসিপির ইতোমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। হ্যা, এজন্যই বলি, সরকারি দলের ১৮০ দিনের মূল্যায়ন যেমন দরকার। ঠিক বিরোধীদল ৬ মাসে কি কি গুজব, প্রপাগাণ্ডা ও ঘৃণা ছড়িয়েছে তারও মূল্যায়ন দরকার।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুন হচ্ছে: গাজী আতাউর

জামায়াত ও এনসিপি মিথ্যার রাজনীতি করছে: রাশেদ খান

Update Time : 06:48:08 pm, Monday, 24 August 2026