আজ সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০

  • MIT ERP
  • Update Time : 10:35:11 am, Monday, 24 August 2026
  • 17

গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। রোববার ২৩ আগস্ট রাতভর ভারী বৃষ্টির পর স্থানীয় সময় রাত ২টার দিকে রাজধানীর দার-এস-সালাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধসে পড়া আবর্জনার স্তূপ আশপাশের বাড়িঘরের ওপর গিয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারী বৃষ্টির পর রাতের দিকে বিশাল আবর্জনার স্তূপটি হঠাৎ ধসে পড়ে।

খবর পেয়ে সামরিক বাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছান। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে খননযন্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। উদ্ধারকর্মীদের ধসে পড়া আবর্জনার স্তূপে খননযন্ত্র দিয়ে তল্লাশি চালাতে দেখা যায়। পরিস্থিতি পরিদর্শন এবং উদ্ধার অভিযান তদারকি করতে ঘটনাস্থলে যান গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ।

স্থানীয় গণমাধ্যমকে এক নারী জানিয়েছেন, এই দুর্ঘটনায় তার পাঁচ সন্তান মারা গেছে। স্বজন হারানো মানুষের আহাজারিতে ঘটনাস্থলে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। এর আগে স্থানীয় নেতা লানসিনে সিলা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছিলেন, তিনি বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন। সে সময় তিনি বলেন, ১৮টি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এদিকে একই স্থানে এর আগেও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল।

২০১৭ সালে আবর্জনার স্তূপ ধসে ওই এলাকায় ১০ জন নিহত হয়েছিলেন। নতুন করে একই ধরনের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সব ধর্ম-বর্ণ ও মতপথের মানুষকে নিয়ে গড়ে উঠবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০

Update Time : 10:35:11 am, Monday, 24 August 2026