আজ সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

রুয়েটে গবেষণা জার্নাল প্রকাশনায় অটোমেশন ও ডিওআই ব্যবস্থা চালু

  • MIT ERP
  • Update Time : 10:14:12 pm, Sunday, 23 August 2026
  • 9

রুয়েটে গবেষণা জার্নাল প্রকাশনায় অটোমেশন ও ডিওআই ব্যবস্থা চালু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গবেষণাপত্র প্রকাশনা ও ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতে অটোমেশনভিত্তিক অনলাইন জার্নাল ম্যানেজমেন্ট ও ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (ডিওআই) ব্যবস্থা চালু করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপাচার্যের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন এ ব্যবস্থার ওয়েবসাইটের উদ্বোধন করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক নতুন ওয়েবসাইট ও অটোমেশনভিত্তিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি জানান, রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত Journal of Engineering and Applied Science (JEAS)-এর প্রকাশনা কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে আরও বিস্তৃত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থার মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে গবেষক ও শিক্ষার্থীরা অনলাইনে গবেষণাপত্র জমা দিতে পারবেন। একই প্ল্যাটফর্মে সম্পাদকীয় কার্যক্রম, পিয়ার রিভিউ ও প্রকাশনার পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

পাশাপাশি প্রকাশিত প্রতিটি গবেষণাপত্রের জন্য ডিওআই নম্বর প্রদানের সুবিধাও যুক্ত করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, “জিইএএস-এর অনলাইন সাবমিশন ব্যবস্থা চালুর মাধ্যমে আমরা জার্নালটিকে আন্তর্জাতিকভাবে আরও দৃশ্যমান করতে চাই। ডিওআই সুবিধা যুক্ত হওয়ায় গবেষণাপত্রের গ্রহণযোগ্যতা ও উদ্ধৃতিযোগ্যতা বাড়বে।

পরবর্তী ধাপে আমরা স্কোপাসে ইনডেক্সিংয়ের উদ্যোগ নেব, যা রুয়েটের আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে ইতিবাচক ভূমিকা রাখবে। ” বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগে জিইএএস-এর ভলিউম-৯ পর্যন্ত প্রকাশিত গবেষণাপত্রে ডিওআই নম্বর যুক্ত করার সুযোগ ছিল না। নতুন ব্যবস্থার আওতায় ভলিউম-১০ থেকে প্রকাশিত সব গবেষণাপত্রে ডিওআই নম্বর প্রয়োগ শুরু হয়েছে।

রুয়েটের নিজস্ব জনবলের মাধ্যমে ওয়েবসাইট দুটি তৈরি করা হয়েছে। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিবের সহযোগিতায় সিস্টেমটি উন্নয়ন করেন সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. এমদাদুল হক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, নতুন এই অটোমেশন ব্যবস্থা গবেষণা জার্নাল প্রকাশনা, রিভিউ ও ব্যবস্থাপনাকে আরও সহজ, দ্রুত এবং আন্তর্জাতিক মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

স্পিরিট সিনেমা থেকে দীপিকার সরে দাঁড়ানো নিয়ে নতুন আলোচনা

রুয়েটে গবেষণা জার্নাল প্রকাশনায় অটোমেশন ও ডিওআই ব্যবস্থা চালু

Update Time : 10:14:12 pm, Sunday, 23 August 2026