3:03 am, Wednesday, 5 August 2026

কারখানা বন্ধ নয়, গ্যাস-বিদ্যুতের সংকটে ছুটি সমন্বয় হচ্ছে

  • MIT ERP
  • Update Time : 12:38:47 am, Wednesday, 5 August 2026
  • 7
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ডিবিএলসহ বিভিন্ন কারখানা বন্ধ নয়, গ্যাস-বিদ্যুতের সংকটে ছুটি সমন্বয় হচ্ছে এমন কথা জানিয়েছে পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ এ কথা বলেছে। বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যম, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ ও গ্যাস-সংকটের কারণে ডিবিএল গ্রুপসহ একাধিক পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার খবরটি বিজিএমইএ কর্তৃপক্ষের নজরে এসেছে।

এ তথ্য সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। এতে সংশ্লিষ্ট বিভিন্ন মহলে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, যা আমাদের পোশাকশিল্পের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থনীতি ও সর্ববৃহৎ এই রপ্তানি খাতের সামগ্রিক স্বার্থ রক্ষায় পরিস্থিতি তুলে ধরা হয়। বিজিএমইএর ভাষ্য অনুসারে, তীব্র গ্যাস ও বিদ্যুতের সংকট থাকা সত্ত্বেও সরকারের সহযোগিতায় বিজিএমইএর সদস্যভুক্ত কারখানাগুলো প্রাণপণ চেষ্টা করে এখন পর্যন্ত দৃঢ়তার সঙ্গে তাদের ৬০ থেকে ৭০ শতাংশ উৎপাদন কার্যক্রম সচল রেখেছে।

এ ছাড়া ছুটি ও সাধারণ কর্মঘণ্টা সমন্বয় করার কথাও বলছে বিজিএমইএ। বিজিএমইএ বলেছে, আসন্ন ৫ আগস্টের সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সমন্বয় করে অনেক কারখানা বৃহস্পতিবার ছুটি দিচ্ছে, যা পরবর্তীকালে বিধি মোতাবেক সমন্বয় করে নেওয়া হবে। গ্যাস-সংকটের কারণে এটি শিল্পের একটি স্বাভাবিক ও নিয়মিত কর্মপদ্ধতি; কারখানা বন্ধ হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই।

বিজিএমইএ কর্তৃপক্ষ বলছে, যাচাই-বাছাই ব্যতীত কারখানা বন্ধের মতো স্পর্শকাতর ও ভুল সংবাদ পরিবেশন করা হলে তা দেশীয় এবং আন্তর্জাতিক ক্রেতা ও অংশীদারদের মধ্যে চরম বিভ্রান্তি ও অনাকাক্সিক্ষত উদ্বেগের সৃষ্টি করে। এ ধরনের অপপ্রচার পোশাক খাতের অর্জিত বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করে এবং পুরো শিল্পের পাশাপাশি এর ওপর নির্ভরশীল লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থানকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দেয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ব্যাংকের টিটি ডিসকাউন্টিংয়ের লিয়েন সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

কারখানা বন্ধ নয়, গ্যাস-বিদ্যুতের সংকটে ছুটি সমন্বয় হচ্ছে

Update Time : 12:38:47 am, Wednesday, 5 August 2026