10:27 pm, Friday, 23 January 2026

সাংবাদিক নির্যাতন, কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

সাংবাদিক নির্যাতন, কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের মামলায় জেলা প্রশাসনের সাবেক কর্মকর্তা সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে এ নির্দেশ দেন।

ঘটনার সূত্রপাত ২০২০ সালের ১৩ মার্চ রাতে। কুড়িগ্রামের স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম রিগান প্রশাসনের একাধিক অনিয়ম ও একটি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশ করলে জেলা প্রশাসনের পক্ষ থেকে মধ্যরাতে তার বাসায় হানা দেওয়া হয়। চোখ বেঁধে তুলে নিয়ে ডিসি অফিসে চালানো হয় নির্মম নির্যাতন। পরে তার বিরুদ্ধে মাদক উদ্ধারের অভিযোগ তুলে রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আরিফুল হক রিগান কারামুক্ত হয়ে ঘটনার বিচার চেয়ে জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন, যা প্রায় পাঁচ বছর ধরে চলমান। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পেলেও, স্থায়ী জামিন পেতে মঙ্গলবার তিনি জেলা আদালতে হাজির হন। তবে আদালত তার আবেদন না মেনে সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের

সাংবাদিক নির্যাতন, কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

Update Time : 05:51:31 pm, Tuesday, 2 September 2025