আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন, ১৪৩৩ | ১৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৪১%

মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 04:43:12 pm, Wednesday, 30 September 2026
  • 8

মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) কক্সবাজারের সমুদ্রসৈকত এলাকার একটি হোটেলের কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুই কিশোরী হলো চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর এলাকার মাহিমা ইসলাম মাহি (১২) ও তানিসা আক্তার (১৪)। পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মাহিমা ও তানিসা কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদ্রাসায় যাওয়ার কথা বলে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর তারা মাদ্রাসায় যায়নি এবং বাড়িতেও ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় নিখোঁজ দুই কিশোরীর সন্ধানে চৌদ্দগ্রাম থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধানের একপর্যায়ে কক্সবাজারে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে কক্সবাজার ডিবি পুলিশ অভিযান চালিয়ে সমুদ্রসৈকত এলাকার গ্রিন প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে দুই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী জানিয়েছে, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে চলে যায়। চৌদ্দগ্রাম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ধর্মপাশায় দায়ের কোপে আহত শিক্ষক লিটন চন্দ্র বর্মন, ঘটনার ৩ দিনেও মামলা হয়নি

মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার

Update Time : 04:43:12 pm, Wednesday, 30 September 2026