আজ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

ভারতে যাওয়ার সময় গোদাগাড়ী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আটক

  • MIT ERP
  • Update Time : 04:52:56 pm, Sunday, 27 September 2026
  • 10

ভারতে যাওয়ার সময় গোদাগাড়ী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসিমুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়।

তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, নাসিমুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় দায়ের করা একটি মামলা রয়েছে। ২০২৪ সালের ৬ ডিসেম্বর দায়ের করা ওই মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। গোদাগাড়ী থানা পুলিশের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া সত্যতা নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফরিদপুরে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার ৪

ভারতে যাওয়ার সময় গোদাগাড়ী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আটক

Update Time : 04:52:56 pm, Sunday, 27 September 2026