আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড

  • MIT ERP
  • Update Time : 09:31:41 am, Wednesday, 23 September 2026
  • 15

চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইংল্যান্ডের জার্সিতে অন্যতম গতিময় পেসার মার্ক উড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। আগামী জানুয়ারিতে ৩৭ বছরে পা দিতে যাওয়া এই পেসারের অবসর ঘোষণা কয়েক মাস ধরেই অবধারিত মনে হচ্ছিল।

গত বছর নভেম্বরে সর্বশেষ অ্যাশেজে পার্থে প্রথম টেস্টে চোট পেয়ে মাঠ ছাড়েন উড। এরপর আর ইংল্যান্ডের জার্সিতে তার ফেরা হয়নি। শেষ পর্যন্ত হাঁটুর সেই চোটের কাছে হার মেনেই জাতীয় দলের জার্সি তুলে রাখলেন উড। ইংল্যান্ডের হয়ে ১৪৬টি আন্তর্জাতিক ম্যাচে ২৫৩ উইকেট নেওয়া উডকে চোটের সঙ্গে লড়তে হয়েছে ক্যারিয়ারজুড়েই। সে লড়াইয়ে যতি টেনে আজ স্থানীয় সময় সকালে ডারহামে রিভারসাইড গ্রাউন্ডে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে কাজ শুরুর আগে অবসরের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান উড।

আপাতত মিডিয়ায় কাজের পাশাপাশি ডারহামের হয়ে টি-টুয়েন্টি ব্লাস্ট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যেতে চান উড। ইতিমধ্যে লেভেল-৩ কোচিং কোর্সের পড়ালেখাও সম্পন্ন করেছেন। ইংল্যান্ডের সঙ্গে তার কেন্দ্রীয় চুক্তির মেয়াদও ফুরাবে আগামী সপ্তাহে। চুক্তির মেয়াদ আর না বাড়ার ব্যাপারটি নিশ্চিত হওয়ার পরপরই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেন এই গতি তারকা।

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে উড জানান, চোটের সঙ্গে ক্রমাগত লড়াইয়ে মানসিকভাবে ‘বিধ্বস্ত’ হয়েছেন। তার ভাষায়, ‘নভেম্বরে পার্থে সেই শেষ ম্যাচের পর দীর্ঘ সময় পেরিয়ে গেছে। প্রায় দেড় বছর এ লড়াইটা আমাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল এবং ভাবিয়ে তুলেছিল যে ‘না, আমি আর কখনোই আগের সেই উচ্চতায় ফিরতে পারব না।

’ ২০১৫ সালে ওয়ানডে দিয়ে উডের ইংল্যান্ডের জার্সিতে অভিষেক। মাঠে শতভাগ উজাড় করে দেওয়া এবং আমুদে স্বভাবের কারণে খুব অল্প সময়েই দর্শকদের ভালোবাসার পাত্র হয়ে ওঠেন। সে বছর ট্রেন্ট ব্রিজে নাথান লায়নকে আউট করে ইংল্যান্ডের অ্যাশেজ জয় নিশ্চিত করেন উড। পাশাপাশি এউইন মরগানের সীমিত ওভারে বিশ্বকাপজয়ী স্কোয়াডেরও নিয়মিত সদস্যও হয়ে ওঠেন।

ইংল্যান্ডের হয়ে ২০১৫ অ্যাশেজ, ২০১৯ বিশ্বকাপ ও ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছেন উড। ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে অনেকেই তাকে মনে রাখবেন। উড ৩৮ টেস্টে ৩০.৭৯ গড়ে নিয়েছেন ১১৯টি উইকেট। ওয়ানডেতে ৭০ ম্যাচে ৮০ এবং টি-টুয়েন্টিতে ৩৮ ম্যাচে নিয়েছেন ৫৪ উইকেট।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পরিবারের কাজ সহজ করতে নতুন এআই এজেন্ট সিসি আনছে গুগল

চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড

Update Time : 09:31:41 am, Wednesday, 23 September 2026