আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৬°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

পাবনায় সরকারি কলেজের ফান্ড থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

  • MIT ERP
  • Update Time : 01:16:01 pm, Monday, 21 September 2026
  • 9

পাবনায় সরকারি কলেজের ফান্ড থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাবনার সুজানগর উপজেলার সরকারি ডা. জহুরুল কামাল ডিগ্রি (অনার্স) কলেজের তহবিল থেকে কোটি টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে পাবনা-ঢাকা মহাসড়কের দুলাই বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। মানববন্ধনে শিক্ষার্থী ও এলাকাবাসীরা অভিযোগ করেন, কলেজের ফান্ড থেকে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অর্থ কোনোভাবেই অনিয়ম বা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা গ্রহণযোগ্য নয়। তারা কলেজের আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্তের দাবি জানান। মানববন্ধনে কলেজের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। জনতা ব্যাংক পিএনসি দুলাই শাখা থেকে কলেজটির ২৬টি ব্যাংক একাউন্টের মধ্যে ৯টি অ্যাকাউন্ট থেকে উত্তোলন করা কোটি টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল জ্বালানি বিভাগ

পাবনায় সরকারি কলেজের ফান্ড থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

Update Time : 01:16:01 pm, Monday, 21 September 2026