আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৬°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

গাঁজা উদ্ধার ও ৪ জন গ্রেপ্তার: নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহানকে পুরস্কৃত করলেন নাটোরের পুলিশ সুপার

  • MIT ERP
  • Update Time : 01:04:53 pm, Monday, 21 September 2026
  • 9

গাঁজা উদ্ধার ও ৪ জন গ্রেপ্তার: নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহানকে পুরস্কৃত করলেন নাটোরের পুলিশ সুপার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাটোরের নলডাঙ্গায় একটি দুর্ঘটনাকবলিত রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২১ সেপ্টেম্বরের এই সফল অভিযানের স্বীকৃতি হিসেবে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহানকে আর্থিক পুরস্কারে ভূষিত করেছেন নাটোরের পুলিশ সুপার।

থানা সূত্রে জানাজায়, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নলডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বুড়িরভাগ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নলডাঙ্গা থানা পুলিশের একটি টিম। অভিযানে দুর্ঘটনাকবলিত অটোরিকশা থেকে ফেলে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের নেতৃত্ব দেওয়া নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান তাঁর প্রতিক্রিয়ায় জানান, “সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ পাকের নিকট। আমার নেতৃত্বে নলডাঙ্গা থানা পুলিশ ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই কৃতিত্বের জন্য মাননীয় পুলিশ সুপার স্যার আমাকে আর্থিকভাবে পুরস্কৃত করেছেন। ” তিনি আরও বলেন, আমার নলডাঙ্গা থানা পুলিশের পুরো টিমকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের সার্বিক সহযোগিতা ও আপ্রাণ চেষ্টায় এই মাদক উদ্ধার ও আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল জ্বালানি বিভাগ

গাঁজা উদ্ধার ও ৪ জন গ্রেপ্তার: নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহানকে পুরস্কৃত করলেন নাটোরের পুলিশ সুপার

Update Time : 01:04:53 pm, Monday, 21 September 2026