আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

চট্টগ্রামে ৫৩৪ গ্রাম স্বর্ণসহ বিমানযাত্রী আটক

  • MIT ERP
  • Update Time : 06:05:44 pm, Friday, 18 September 2026
  • 10

চট্টগ্রামে ৫৩৪ গ্রাম স্বর্ণসহ বিমানযাত্রী আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০৬ গ্রাম স্বর্ণালংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড ও ৩ গ্রাম স্বর্ণের পেস্ট রয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে মাসকাট থেকে চট্টগ্রামে আসা এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণ থেকে আদায়যোগ্য রাজস্ব প্রায় ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা। আটক যাত্রীর নাম মোহাম্মদ হাসান মুরাদ। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগরের বাসিন্দা। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, কাস্টমস হল থেকে স্ক্যান শেষে বের হওয়ার সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে বিমানবন্দর তার ব্যাগেজ তল্লাশি করেন।

এ সময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এসব স্বর্ণ উদ্ধার করা হয়। তিনি জানান, ব্যাগেজের ভেতরে বিশেষ কৌশলে স্বর্ণগুলো রাখা হয়েছিল। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ নির্ণয়ের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রামে ৫৩৪ গ্রাম স্বর্ণসহ বিমানযাত্রী আটক

Update Time : 06:05:44 pm, Friday, 18 September 2026