ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকারের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নিয়ে আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি ডেঙ্গু প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ির আঙিনাসহ আশপাশের জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা, সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক আবু মোতালেব, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, আনোয়ারুল হক পল্টু জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আহমেদ কাউছার দ্বীপ, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল বাশার মারুফ, রহিম উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক সেজান, সাগর, নাফিউল করিম মোল্লা, আব্দুর রহিম বাবু, আবুল কাশেম, রুবেল হোসেন, সম্রাট, আক্তারুল, পলাশ ও কবির হোসেন, ছাত্রদল নেতা আসিফ, আব্দুল আউয়াল মুন্না, নিহান, রিফাত, আপনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।


















