ব্রেড চিকেন রোল তৈরিতে প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে রয়েছে পাউরুটি ৮ পিস, হাড় ছাড়া মুরগির মাংস ১ কাপ, আলু ১টি, পেঁয়াজ কুচি ৩টি, কাঁচামরিচ কুচি ৫-৬টি, পুদিনা পাতা কুচি আধা কাপ, লবণ পরিমাণমতো, ব্রেড ক্রাম্ব প্রয়োজনমতো, ডিম ১-২টি, সামান্য ময়দা এবং ভাজার জন্য তেল। রান্নার প্রণালিতে প্রথমে মাংস ও আলু সিদ্ধ করে নিতে হবে।
এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা, আলু, মাংস, লবণ ভালো করে মেখে নিন। পাউরুটির ৪ দিক কেটে রুটির মতো বেলে নিন। এবার এক পিস ব্রেড নিয়ে তার একপাশে মাংসের পুর দিয়ে রোলের মতো মুুড়িয়ে নিতে হবে। এবার ময়দার গোলা দিয়ে মুখ আটকে দিতে হবে। সবগুলো এভাবে তৈরি করে ফেটানো ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করে তাতে অল্প আঁচে রোলগুলো ভেজে তুলুন। এবার পছন্দ অনুযায়ী সস দিয়ে পরিবেশন করুন।


















