আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৬০%

ব্রাজিলে নেইমারের অধ্যায় শেষ বলে নিশ্চিত করলেন কার্লো আনচেলত্তি

  • MIT ERP
  • Update Time : 11:35:28 am, Tuesday, 15 September 2026
  • 12

ব্রাজিলে নেইমারের অধ্যায় শেষ বলে নিশ্চিত করলেন কার্লো আনচেলত্তি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সর্বশেষ বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পরপরই জাতীয় দলকে বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। নেইমার জানিয়েছিলেন, সব শেষ হয়ে গেছে। এবার নেইমারের সেই অবসরের ইঙ্গিতই নিশ্চিত করলেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল কোচ জানিয়েছেন, ব্রাজিলের জার্সিতে নেইমারকে আর দেখা যাবে না। একই সঙ্গে ব্রাজিল দলকে নতুনরূপে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন আনচেলত্তি।

সিএনএন এসপোর্তেসকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘তার (নেইমারের) মানের কারণে সে জাতীয় দলে থাকার যোগ্য ছিল। নেইমার ইতোমধ্যেই নিশ্চিত করেছে, সে আর জাতীয় দলে ফিরতে চায় না। নেইমারের জায়গা পূরণ করা সম্ভব নয়, কারণ সে অসাধারণ ও অনন্য প্রতিভার একজন খেলোয়াড়। সে এমন একজন, যার কোনো বিকল্প নেই।’

নেইমার অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তির পর আনচেলত্তি এখন জাতীয় দলকে নতুন করে সাজানোর দিকে মনোযোগ দিচ্ছেন। ব্রাজিল কোচ তাঁর লক্ষ্যের কথাও জানিয়েছেন। আনচেলত্তির লক্ষ্য একটাই, ২০৩০ বিশ্বকাপের আগেই এমন একটি নতুন প্রজন্ম তৈরি করা, যারা ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে নিয়ে যেতে পারবে।

সাম্প্রতিক দল নির্বাচনের মধ্যেই এই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। অভিজ্ঞ অনেক ফুটবলারকে বাদ দিয়ে তরুণ প্রতিভা ও ঘরোয়া লিগের উদীয়মান খেলোয়াড়দের সুযোগ দিচ্ছেন আনচেলত্তি। আগামী চার বছরের পরিকল্পনা নিয়ে আনচেলত্তি বলেন, ধাপে ধাপে এগিয়ে তরুণদের ওপরই এখন বেশি গুরুত্ব দিতে হবে।

এ প্রসঙ্গে ব্রাজিল কোচ বলেছেন, ‘আমাদের ধাপে ধাপে এগোতে হবে। এখন আমাদের নজর দিতে হবে ভবিষ্যতের তরুণ খেলোয়াড়দের দিকে— যারা ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্মেছে। ২০০৮ সালে জন্ম নেওয়া কিছু প্রতিভাবান খেলোয়াড়ও আছে, যারা এখনো নিয়মিত খেলছে না, কিন্তু ভবিষ্যতে খেলতে পারবে।’

আনচেলত্তি আরও বলেছেন, ‘তাদের বয়স বিবেচনায় নিয়ে এবং সেটিকে সম্মান করেই এখন তাদের সুযোগ দেওয়ার সময়। এটা সত্যি যে, একজন খেলোয়াড় ৩৬ বা ৩৭ বছর বয়সেও খুব ভালো খেলতে পারে। তবে এখন সময় এসেছে তরুণদের অগ্রাধিকার দেওয়ার।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬২ বিদেশির দুই দিনের রিমান্ড মঞ্জুর

ব্রাজিলে নেইমারের অধ্যায় শেষ বলে নিশ্চিত করলেন কার্লো আনচেলত্তি

Update Time : 11:35:28 am, Tuesday, 15 September 2026