উত্তরাঞ্চলে একটি বিশেষ কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার রিভলভিং পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশ নিতে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে এসএমই বিজনেস সাপোর্টের প্রধান কাজী দিলরুবা আক্তার।


















