আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ০১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৪%

হবিগঞ্জে কিশোরী জুবা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

  • MIT ERP
  • Update Time : 11:51:15 pm, Sunday, 13 September 2026
  • 9

হবিগঞ্জে কিশোরী জুবা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বিকেল ৩টা ১৫ মি‌নি‌টের দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৭ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের হরিনগর এলাকায় একটি জমি থেকে জুবা আক্তারের হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা নবীগঞ্জ থানায় মামলা করেন। পরে মামলাটির তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই, হবিগঞ্জ।

তদন্তের তিনদিনের মাথায় মামলার প্রধান আসামি খলিল উদ্দিন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তার সহযোগী গোলাম হোসেন (৬০)কে গ্রেপ্তার করা হয়।

মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত খলিল উদ্দিন ও গোলাম হোসেনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম বলেন, ‘কিশোরী হত্যার মতো নৃশংস ঘটনায় আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছেন।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিশ্বের তরুণদের স্বপ্নপূরণে রাশিয়াকে সহযোগী করার আহ্বান পুতিনের

হবিগঞ্জে কিশোরী জুবা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

Update Time : 11:51:15 pm, Sunday, 13 September 2026