আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র, ১৪৩৩ | ০১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৭%

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৪

  • MIT ERP
  • Update Time : 07:11:06 pm, Sunday, 13 September 2026
  • 16

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৪

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ এ তথ্য জানিয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৫২৪ জনের মধ্যে নিয়মিত মামলায় ১১৭ জন, পূর্ববর্তী মামলায় ৭৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৬ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানামূলে ১১২ জন এবং সাজা পরোয়ানামূলে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ১৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মাদক কারবারি ৫১ জন, মাদক বহনকারী দুজন এবং মাদক সেবনকারী ১৩৬ জন রয়েছেন। পুলিশ জানায়, মাদক কারবারিদের গ্রেপ্তারের সংখ্যা নিয়মিত ও অন্যান্য মামলায় গ্রেপ্তারের হিসাবের মধ্যেও অন্তর্ভুক্ত রয়েছে। ডিআইজি আরও জানান, অভিযানে ৬২ হাজার ৯৩২টি ইয়াবা ট্যাবলেট, ৩৪ কেজি ৩১৪ গ্রাম গাঁজা, ৭২ বোতল বিদেশি মদ, ১০ লিটার চোলাই মদ, তিন বোতল বিয়ার, ২৫ বোতল স্কাফ সিরাপ এবং ১০৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ৩৭টি মামলা করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় আদালত ৯ হাজার ৯০০ টাকা অর্থদণ্ডও আদায় করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পিরোজপুরে বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, প্রতিবেশী তিন চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৪

Update Time : 07:11:06 pm, Sunday, 13 September 2026