আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

মেরামত শেষে আজ দুপুরে চালু হচ্ছে আদানির বন্ধ বিদ্যুৎ ইউনিট

  • MIT ERP
  • Update Time : 01:37:29 pm, Sunday, 13 September 2026
  • 10

মেরামত শেষে আজ দুপুরে চালু হচ্ছে আদানির বন্ধ বিদ্যুৎ ইউনিট

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিটটির মেরামত কাজ সম্পন্ন হয়েছে। আজ রোববার দুপুর থেকেই এই ইউনিটটি থেকে পুনরায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে যাচ্ছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদানির বিদ্যুৎ কেন্দ্রের ত্রুটিপূর্ণ ইউনিটটি মেরামত শেষ; দুপুর ১টা থেকে দুটি ইউনিট থেকেই সরবরাহ হবে বিদ্যুৎ।

সম্প্রতি ওই বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এর ফলে আগে থেকেই সংকটে থাকা বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও চাপের মুখে পড়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বয়লারে সমস্যা দেখা দেওয়ায় ৮০০ মেগাওয়াটের ইউনিটটি বন্ধ হয়ে যায়।কয়লা পরিবহনে বিঘ্ন ঘটার কারণে কয়েক সপ্তাহ ধরে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পর এই কেন্দ্রটি যখন উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছিল, ঠিক তখনই একটি ইউনিট বন্ধ হয়।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াট অতিক্রম করেছিল, এরপরই ইউনিটটি বন্ধ হয়ে যায়। তথ্য অনুযায়ী, ইউনিটটি বন্ধ হওয়ার পর ওই বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে আসে।

আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ থাকা ইউনিটটি পুনরায় এখনও চালু না হওয়ায় জাতীয় গ্রিডের ওপর বাড়তি চাপ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আশুগঞ্জে ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা উপজেলা বিএনপির

মেরামত শেষে আজ দুপুরে চালু হচ্ছে আদানির বন্ধ বিদ্যুৎ ইউনিট

Update Time : 01:37:29 pm, Sunday, 13 September 2026