আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

পাবনায় হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ট্রলারের ধাক্কা, নিখোঁজ ১

  • MIT ERP
  • Update Time : 01:01:01 pm, Saturday, 12 September 2026
  • 16

পাবনায় হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ট্রলারের ধাক্কা, নিখোঁজ ১

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাবনার ঈশ্বরদীর পাকশী পদ্মা নদীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ট্রলারের ধাক্কায় নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আরও দুজনকে জীবিত উদ্ধার করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে একটি ইঞ্জিনচালিত ট্রলারের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে কয়েকজন ব্যক্তি ইঞ্জিনচালিত ট্রলারে করে রাজশাহীতে পিকনিকে গিয়েছিলেন। পিকনিক শেষে তারা একই ট্রলারে করে শৈলকুপায় ফিরছিলেন।

পথে পাকশী পদ্মা নদী এলাকায় হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এতে ট্রলারে থাকা তিনজন নদীতে পড়ে যান। খবর পেয়ে ঈশ্বরদী নৌ পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে লিটন (৩৮) ও ওয়াহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করা হয়। তবে রকি (২২) নামে এক যুবক এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ রকি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে। উদ্ধার হওয়া লিটন একই এলাকার বিদ্যুতের ছেলে। অপর উদ্ধার হওয়া ওয়াহাব কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা। লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ওসি খন্দকার শফিকুল ইসলাম বলেন, পদ্মা নদীতে ট্রলার থেকে পড়ে তিনজন নিখোঁজ হয়েছিলেন। নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করেছেন।

একজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দুপচাঁচিয়ায় উপ-স্বাস্থ্যকেন্দ্র থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ উদ্ধার, স্থানীয়দের তীব্র ক্ষোভ

পাবনায় হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ট্রলারের ধাক্কা, নিখোঁজ ১

Update Time : 01:01:01 pm, Saturday, 12 September 2026