আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

শেকৃবিতে ৯৮ জন শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ

  • MIT ERP
  • Update Time : 05:22:06 pm, Monday, 7 September 2026
  • 7

শেকৃবিতে ৯৮ জন শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিমেল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের উদ্যোগে লেভেল-৫, সেমিস্টার-১ এর ৯৮ জন শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে ‘Surgical and Obstetrical Box Distribution Program-2026’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব বক্স তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী প্রথম পর্ব সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় পর্ব বেলা ১১টা ৫৫ মিনিটে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির অ্যাগ্রোভেট ডিভিশনের সিনিয়র ম্যানেজার মো. আরিফুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. রাশেদুল ইসলাম। তাঁর সমন্বয়ে বিভাগীয় কার্যক্রম, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা এবং সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল সরঞ্জাম সরবরাহের আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বক্স তুলে দেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। এ সময় শিক্ষার্থীরা সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স পেয়ে সন্তোষ প্রকাশ করেন। উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ বলেন, সার্জিক্যাল কিট বক্স গ্রহন করার মধ্যমে সারা বিশ্বের অ্যানিম্যালের চিকিৎসা করার জন্য প্রস্তুত হয়ে গেলা। আমাদের বিশ্ববিদ্যালয়ের সুদৃষ্টি এই‌ অনুষদের প্রতি রয়েছে।

আমরা অনুষদের যে ভেটেরিনারি টিচিং হসপিকাল রয়েছে এটার জন্য নতুন নীতিমালা চালু করেছি। এছাড়াও তোমাদের যে দাবী ছিলো টিএডি‌এ এটাও আমরা নীতিমালা করেছি। সামনে সিন্ডিকেটে আশা করি পাস হয়ে যাবে। তখন টাকা নাই বলে এটা থেকে কেও আর তোমাদের বঞ্চিত করতে পারবেষা। থার্ড ল্যাংগুয়েজে সেন্টার, হতে পারে চাইনিজ হতে পারে জাপানিজ, বর্তমান বিশ্ব প্রতিযোগিতার।

এজন্য আমরা চাচ্ছি আমাদে্য গ্রাজুয়েটরা কিভাবে বিশ্বমানের হবে। তাদের লিডার শিপ ডেপলপড হবে। এটা নিয়ে কাজ করছি। গ্রাজুয়েটদের বিশ্বমানের হিসেবে তৈরি করার জন্য আমাদের এই ল্যাঙ্গুয়েজ সেন্টার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩

শেকৃবিতে ৯৮ জন শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ

Update Time : 05:22:06 pm, Monday, 7 September 2026