আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

বিরোধীদল রাস্তায় নেমে গণতন্ত্রকে বিনষ্ট করার চেষ্টা করছে: রিজভী

  • MIT ERP
  • Update Time : 05:08:35 pm, Sunday, 6 September 2026
  • 12

বিরোধীদল রাস্তায় নেমে গণতন্ত্রকে বিনষ্ট করার চেষ্টা করছে: রিজভী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপি সরকারে আসার ছয় মাস যেতে না যেতেই বিরোধীদল সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে গণতন্ত্রকে বিনষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজবী আরও বলেন, মাত্র ৬ মাসে সরকার ব্যর্থ হয়েছে–এমন দাবিতে জামায়াতের লংমার্চ কর্মসূচি গণবিরোধী। বর্তমান সরকারের দেশ পরিচালনায় কোনো ভুলত্রুটি থাকলে বিরোধী দল তা ধরিয়ে না দিয়ে লংমার্চের নামে রাজপথে নেমে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

সরকারের কাজের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি নিয়ে বিকল্প প্রস্তাব থাকলে তা সংসদে উত্থাপন করতে পারতেন। কিন্তু তারা দায়িত্বশীল বিরোধীদলের মতো আচরণ না করে রাজপথকে বেছে নিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ঈশা রিখী

বিরোধীদল রাস্তায় নেমে গণতন্ত্রকে বিনষ্ট করার চেষ্টা করছে: রিজভী

Update Time : 05:08:35 pm, Sunday, 6 September 2026