আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৯%

১২ হাজার ৫৫৫ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর, মিলবে এমপিও ও পদোন্নতি

  • MIT ERP
  • Update Time : 08:20:25 am, Friday, 4 September 2026
  • 13

১২ হাজার ৫৫৫ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর, মিলবে এমপিও ও পদোন্নতি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত ১২ হাজার ৫৫৫ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তি, বিএড স্কেল, উচ্চতর গ্রেড, পদোন্নতি ও অন্যান্য সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

মাউশি থেকে প্রাপ্ত নথি অনুযায়ী, সভায় স্কুলে নতুন করে এমপিওভুক্ত হয়েছেন ৩৭৮ শিক্ষক-কর্মচারী। আর কলেজে এমপিওভুক্ত হয়েছেন ২৬৩ জন। এ ছাড়া ৩ হাজার ৯৫ জন শিক্ষক-কর্মচারী বিএড স্কেল পেয়েছেন। উচ্চতর গ্রেড পেয়েছেন ২ হাজার ৩৭১ জন। এর মধ্যে স্কুলের ২ হাজার ৮০ জন এবং কলেজের ২৯১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। পদোন্নতি পেয়েছেন ২৯৫ জন। পদোন্নতি পাওয়া সবাই স্কুলে কর্মরত শিক্ষক-কর্মচারী। এমপিও সংশোধনের অনুমোদন পেয়েছেন ১ হাজার ৩৫৪ জন। এর মধ্যে স্কুলের ১ হাজার ১৯১ জন এবং কলেজের ১৬৩ জন রয়েছেন। এ ছাড়া ৮০৫ জনের ইনডেক্স ডিলিট করা হয়েছে। তাদের মধ্যে স্কুলের ৬৭০ জন এবং কলেজের ১৩৫ জন। এরিয়া বিল পেয়েছেন ৩ হাজার ৯৯১ জন শিক্ষক-কর্মচারী। এর মধ্যে স্কুলের ৩ হাজার ৪১৫ জন এবং কলেজের ৫৭৬ জন রয়েছেন। এদিকে, সভায় স্কুলের তিনজন শিক্ষককে বদলির অনুমোদন দেওয়া হয়েছে বলেও মাউশির নথিতে উল্লেখ করা হয়েছে। মাউশির এমপিও কমিটির এ সিদ্ধান্তের ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

১২ হাজার ৫৫৫ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর, মিলবে এমপিও ও পদোন্নতি

Update Time : 08:20:25 am, Friday, 4 September 2026