আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৯%

সমুদ্র সৈকতে হঠাৎ হাজির চিত্রনায়িকা দীঘি

  • MIT ERP
  • Update Time : 11:38:45 pm, Thursday, 3 September 2026
  • 8

সমুদ্র সৈকতে হঠাৎ হাজির চিত্রনায়িকা দীঘি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্যস্ত শহরের কোলাহল আর শুটিংয়ের ক্লান্তি দূরে ঠেলে হঠাৎ সমুদ্রের নোনা জলে পা ভেজাতে দেখা গেল ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সমুদ্র সৈকতের কিছু চোখ ধাঁধানো ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই তারকা।

সৈকতের বালুচরে তার এই আকস্মিক উপস্থিতি এবং মোহনীয় লুক মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে। সমুদ্রের নীল জলরাশির পটভূমিতে দীঘির এই নতুন রূপ নেটিজেনদের প্রশংসায় ভাসাচ্ছে। দুটি ছবি প্রকাশ করে ক্যাপশনে দীঘি লিখেন, ‘আমি এসেছি সাগর পাড়ে ‘গো প্লেন’-এর সাথে। ’ শেয়ার করা ছবিতে দেখা যায়, সাগরের মৃদু হাওয়া আর আছড়ে পড়া ঢেউয়ের ছোঁয়ায় অন্য এক দীঘিকে আবিষ্কার করা গেছে। সাধারণ ছিমছাম অথচ আকর্ষণীয় পোশাকে সাগরের নোনা জলের সাথে তার এই মিতালী ভক্তদের বেশ নজর কেড়েছে। জানা গেছে, শুটিংয়ের জন্য এই মুহূর্তে কক্সবাজার অবস্থান করছেন এই অভিনেত্রী। তবে কিসের শুটিং সে প্রসঙ্গে আপাতত জানাতে চাননি তিনি। দীঘি বললেন, অপেক্ষা করুন, সময় হলে জানতে পারবেন। শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর বর্তমানে দীঘি একজন নায়িকা হিসেবেও বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করছেন। সমুদ্রের এই নতুন সতেজতা নিয়ে তিনি আবারও দারুণ সব কাজ নিয়ে পর্দায় ফিরবেন—এমনটাই প্রত্যাশা তার কোটি ভক্তের।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কল্যাণ ট্রাস্টের টাকা পেতে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

সমুদ্র সৈকতে হঠাৎ হাজির চিত্রনায়িকা দীঘি

Update Time : 11:38:45 pm, Thursday, 3 September 2026