আজ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৯%

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবে হচ্ছে জোটের সদরদপ্তর

  • MIT ERP
  • Update Time : 11:14:17 am, Tuesday, 1 September 2026
  • 16

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবে হচ্ছে জোটের সদরদপ্তর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে জোটের সদরদপ্তর স্থাপনে একমত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার তুরস্কে ৩ দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের পর দেওয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।

বিবৃতিতে বলা হয়েছে , সৌদি আরবে যে সেক্রেটারিয়েট স্থাপন করা হবে , সেখানে প্রথম ৩ বছরের জন্য মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের একজন প্রতিনিধি।

সোমবার তুরস্কের ইস্তাম্বুলে দেশ ৩টির প্রতিনিধিরা বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয় , জোটের সদস্যরা তাদের যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করতে একসঙ্গে কাজ করবে।

আগস্টের শুরুতে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির মূল উদ্দেশ্য যেকোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা। চুক্তি অনুযায়ী , এই ৩ দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র আক্রমণ হলে তা বাকি ২ দেশের ওপরও আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শিক্ষা বোর্ডের অনুমোদন ছাড়া গভর্নিং বডির সিদ্ধান্তে শিক্ষক বরখাস্ত বেআইনি: হাইকোর্ট

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবে হচ্ছে জোটের সদরদপ্তর

Update Time : 11:14:17 am, Tuesday, 1 September 2026