রাঙামাটি জেলার লংগদু উপজেলার মাইনীমূখ ইউনিয়নের গাঁথাছড়া নামক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়। এতে একটি বসতঘর ও ৩টি ফার্নিচার তৈরির দোকান পুড়ে ছাই হয়ে যায়। সোমবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথে লংগদু জোন সর্ব প্রথম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসির নেতৃত্বে লংগদু জোন সদর থেকে ৩টি বি-টাইপ টহল দল প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জামসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ করে। জোনের তাৎক্ষণিক পদক্ষেপে অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পেল গাঁথাছড়া এলাকাবাসী। সেনাবাহিনী ও স্থানীয় লোকজন জানান, ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও কয়েকটি স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে একটি বসতঘর ও তিনটি ফার্নিচার তৈরির দোকান ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে লংগদু জোন সর্ব প্রথম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, লংগদু জোনের সময়োপযোগী, সাহসী ও সমন্বিত পদক্ষেপের ফলে আগুনের বিস্তার সীমিত রাখা সম্ভব হয় এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ৮০ লাখ থেকে ১কোটি টাকা। অগ্নিকাণ্ড চলাকালে লংগদু জোনের মেডিকেল টিম প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান এবং উদ্ধার কার্যক্রমে সার্বক্ষণিক প্রস্তুত ছিল। পাশাপাশি লংগদু জোনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন জোন কমান্ডার। স্থানীয় বাসিন্দারা লংগদু জোনের দ্রুত উপস্থিতি, পেশাদারিত্ব ও মানবিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। তাঁদের মতে, সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপ না হলে আগুন আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তো এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেত। লংগদু জোনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে বড় ধরনের ক্ষয়-ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
শিরোনাম :
লংগদুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
- Update Time : 03:00:43 pm, Monday, 3 August 2026
- 39
Tag :
Popular Post




















