আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৬°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

শার্শায় গোয়ালঘর থেকে ককটেলসদৃশ ৩টি বস্তু উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 01:51:42 pm, Monday, 21 September 2026
  • 15

শার্শায় গোয়ালঘর থেকে ককটেলসদৃশ ৩টি বস্তু উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরের শার্শায় একটি গোয়ালঘর থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া (পূর্বপাড়া) গ্রামের মো. ইউনুস আলীর বাড়ি সংলগ্ন একটি আধাপাকা গোয়ালঘর থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে গরু বের করার সময় বাড়ির লোকজন গোয়ালঘরের ভেতরে একটি সাদা প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগের মধ্যে লাল কসটেপ দিয়ে মোড়ানো তিনটি ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আনিসুর রহমান ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো জব্দ করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের ধারণা, কোনো এক সময়ে অজ্ঞাত কেউ এগুলো সেখানে রেখে যেতে পারে। তবে কে বা কারা এসব বস্তু রেখেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আশুলিয়ায় কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

শার্শায় গোয়ালঘর থেকে ককটেলসদৃশ ৩টি বস্তু উদ্ধার

Update Time : 01:51:42 pm, Monday, 21 September 2026