রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির পরিবহন পুলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পরই পরিবহন পুলের দায়িত্ব থেকে পদত্যাগ করেন এই শিক্ষক। এ ছাড়াও বিজয় ২৪ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পান রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-আল-রশীদ। পূর্বে এই হলের দায়িত্বে ছিলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আমির শরিফ। যিনি হলের আবাসিক শিক্ষার্থীদের ভালোবাসা কুড়িয়েছেন।
পাশাপাশি হলের উন্নয়ন কার্যক্রম বিশেষ অবদান রেখেছেন। শহীদ ফেলানী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পান ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহ্সীনা আহ্সান। এর পূর্বে দায়িত্ব পালন করেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানা। শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট হিসেবে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এটিএম জিন্নাতুল বাশারকে দায়িত্ব প্রদান করা হয়।
এর আগে প্রভোস্টের দায়িত্ব পালন করেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। যিনি নিয়োগের পর থেকেই হলের উন্নয়নের বিশেষ অবদান রাখেন। ১৮ সেপ্টেম্বর-২০২৬ থেকে এ নিয়োগ কার্যকর হলেও গত ২০ সেপ্টেম্বর (রোববার) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব নিয়োগ নিশ্চিত করা হয়।



















