আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

গাজীপুরের ভোগড়া বাইপাসে কেন্দ্রীয় নেতারা

  • MIT ERP
  • Update Time : 12:24:03 pm, Saturday, 19 September 2026
  • 18

গাজীপুরের ভোগড়া বাইপাসে কেন্দ্রীয় নেতারা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. সফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি বন্ধের দাবিতে, গ্যাস বিদ্যুতের দাবিতে আমাদের লংমার্চ। ১৮ কোটি মানুষের দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। বিএনপি সরকারকে বলে দিতে চাই, গণ দাবি মানা না হলে জনগণের প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হবে।

তিনি শনিবার সকালে ভোগড়া বাইপাস এলাকায় ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-রংপুর অভিমুখে লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, ইসলামী আন্দোলনের নায়েবে আমির মাওলানা মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

কর্নেল অলি আহমদ বলেন, বেগম খালেদা জিয়ার সময় খালেদা জিয়ার সরকার, জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমানের সরকার গঠন হলেও তারেক রহমানের সময় আওয়ামী লীগের সরকার কায়েম হয়েছে। মাওলানা মামুনুল হক বলেন, গণভোটের গণ রায় বাস্তবায়ন করা ছাড়া সরকারের ভিন্ন কোন পথ নেই। বিগত ফ্যাসিবাদী সরকার হেলিকপ্টারে পালিয়ে ছিল, তারেক রহমানের সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করেই ক্ষমতা ছাড়তে হবে।

অনুষ্ঠানে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ ১১-দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা ছাড়াও দলীয় বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ গ্রহণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নোয়াখালীতে প্রবাসীদের সঙ্গে প্রতারণা, কোটি টাকা আত্মসাতের অভিযোগ

গাজীপুরের ভোগড়া বাইপাসে কেন্দ্রীয় নেতারা

Update Time : 12:24:03 pm, Saturday, 19 September 2026