আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৬০%

চট্টগ্রামে মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫

  • MIT ERP
  • Update Time : 12:43:53 pm, Tuesday, 15 September 2026
  • 13

চট্টগ্রামে মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় পাচারের কাজে ব্যবহৃত একটি কার্গো বোটসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের মোট ওজন ৩৭ হাজার ৫০০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়। অভিযান শেষে বোটে থাকা পাঁচজন পাচারকারীকে আটক করে কোস্ট গার্ড। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধ এবং দেশের জলসীমায় অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সম্পর্ক উন্নয়নের জন্য হাসিনাকে ফেরত দেওয়া ভারতের উচিত: তথ্য উপদেষ্টা

চট্টগ্রামে মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫

Update Time : 12:43:53 pm, Tuesday, 15 September 2026