আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

মেসির চোখধাঁধানো গোলেও জয় পেল না ইন্টার মায়ামি

  • MIT ERP
  • Update Time : 01:31:13 pm, Sunday, 13 September 2026
  • 13

মেসির চোখধাঁধানো গোলেও জয় পেল না ইন্টার মায়ামি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ন্যাশভিলের বিরুদ্ধে ম্যাচের ৬২ মিনিটে সতীর্থ রদ্রিগো দে পলের সঙ্গে পাস আদান-প্রদান করে ডি-বক্সের বাইরে থেকে চমৎকার এক গোল করেন লিওনেল মেসি। এই গোলেই ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে এগিয়ে যায়। নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত এই ব্যবধান বজায় থাকায় মায়ামির জয় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে ন্যাশভিলের স্যাম সারিডজ সমতা ফেরানো গোলটি করলে ২-২ সমতায় শেষ হয় রোমাঞ্চকর এই ম্যাচ।

অবশ্য ম্যাচের শুরুতে (৪র্থ মিনিটে) সারিডজের গোলে এগিয়ে গিয়েছিল ন্যাশভিলে। তবে ১৯ মিনিটে মেসির দারুণ এক কর্নারে নাশভিলের রিড বেকার-হোয়াইটিংয়ের মাথায় লেগে বল নিজেদের জালে জড়ায়। মেসির কর্নারে আত্মঘাতী গোল কিংবা নিজের দুর্দান্ত গোল—কোনোটিই মায়ামিকে পূর্ণ তিন পয়েন্ট এনে দিতে পারেনি।

এ ড্রতে ২৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানেই থাকল মায়ামি। আর সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিলে।

বাংলাদেশ সময় আজ সকালে হওয়া এ ম্যাচটিসহ এবারের মৌসুমে ঘরের মাঠে জয়ের অবস্থান থেকে ১১ পয়েন্ট হারিয়েছে মায়ামি। বারবার জয়বঞ্চিত হওয়া প্রসঙ্গে মায়ামি ডিফেন্ডার ফাকুন্দো মুরা বলেছেন, ‘অবশ্যই হতাশ লাগছে। মনে হচ্ছিল, আমরা ম্যাচের সেরা দল ছিলাম। কিন্তু শেষ মুহূর্তে আমাদের কাছ থেকে তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে এটাও সত্যি, দল বলের দখল ধরে রাখতে পেরেছে এবং বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেছে।’

এ ড্রয়ের ফলে মায়ামির জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে গেল। ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান এবং সাপোর্টার্স শিল্ড—দুই লড়াইয়েই নাশভিলের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে মায়ামি। দুই দলেরই হাতে আছে আর ৯টি করে ম্যাচ। এদিকে ক্রিস্তিয়ান ‘কিলি’ গনসালেসের আনুষ্ঠানিকভাবে কোচের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় থাকা মায়ামি সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সর্বশেষ ৯ ম্যাচে মাত্র একটিতে জিতেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

মেসির চোখধাঁধানো গোলেও জয় পেল না ইন্টার মায়ামি

Update Time : 01:31:13 pm, Sunday, 13 September 2026