8:48 pm, Wednesday, 11 February 2026

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তালেবুর রহমান বলেন, “এই অভিযানে গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে গণমাধ্যমে জানানো হবে।”

সূত্র জানায়, আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের অংশ হিসেবেই মাসুদ রানাসহ অন্যদের গ্রেপ্তার করা হয়।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

জামায়াতে যোগদান করলেন জাসদের শত শত নেতাকর্মী

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Update Time : 12:37:15 pm, Thursday, 18 September 2025