7:34 am, Friday, 20 March 2026

হামলায় আহত ভিপি নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (৩০ আগস্ট) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, হামলায় আহত নুরুল হক নুরের সার্বিক শারীরিক অবস্থা জানার জন্য খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শায়রুল কবির আরও জানান, খালেদা জিয়া এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, হামলার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। নুরের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।

এসময় বিএনপি চেয়ারপারসন নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করে তার জন্য দোয়া করেন।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

জামায়াতে যোগদান করলেন জাসদের শত শত নেতাকর্মী

হামলায় আহত ভিপি নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

Update Time : 08:00:45 am, Sunday, 31 August 2025